শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশের লক্ষ্য ২২৯ রান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ পড়া হয়েছে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ২২৮ রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততে বাংলাদেশের সামনে ২২৯ রানের লক্ষ্য দাঁড়িয়েছে।

লঙ্কানদের হয়ে এই ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছেন ভিমাথ দিনসারা। তার ১০৬ রানের ইনিংসে ভর করেই চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। দুলনিথ সিঙ্গেরাকে ৫ রানে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেটের স্বাদ এনে দেন ইকবাল হোসেন ইমন।

এরপর আল ফাহাদের শিকার হন শানমুগানাথান। একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা পুলিন্ডু পেরেরা ফেরেন ১৯ রান করে। এরপর লঙ্কানদের ইনিংস প্রায় একাই টেনেছেন দিনসারা। ১০টি চারে নিজের এই ইনিংস সাজিয়েছেন তিনি।

শেষদিকে ভিরান চামুডিথার ২০ ও ভিহাশ থিমিকার ২২ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় লঙ্কানরা। বাংলাদেশের হয়ে মোহাম্মদ আল ফাহাদ একাই নেন ৪টি উইকেট। তিনটি উইকেট নেন রিজান হোসেন। আর একটি করে উইকেট পান ইমন ও রাফি উজ্জামান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024