শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পুলিশ সংস্কারে যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের মডেল অনুসরণ করা হবে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ পড়া হয়েছে

পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বলেছেন, পুলিশের প্রাণঘাতি অস্ত্র ব্যবহার সীমিত করতে প্রস্তাব দেওয়া হবে। অস্ত্র ব্যবহার নীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের বিভিন্ন দেশের মডেল অনুসরণ করা হবে।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে পুলিশ সংস্কার বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সফর রাজ বলেন, পুলিশ যাতে শান্তিপ্রিয় হয়, জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারে এবং কোনোভাবেই পুলিশ যেন মানুষের প্রতিপক্ষ না হয়- সে লক্ষ্যেই কাজ করছে কমিশন।

তিনি আরও বলেন, সংস্কার প্রস্তাবের সঙ্গে সরকার একমত হলে তা বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া যাবে। পুলিশকে ধীরে ধীরে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তাদের প্রাণহানিকর অস্ত্র ব্যবহার করতে না হয়।

এ সময় পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, আমরা পুলিশকে জনগণের বন্ধু হিসেবে দেখতে চাই। এর জন্য বাহিনীটি একটি কাঠামোর মধ্যে আনতেই হবে।

এদিকে, অস্ত্র হাতে পুলিশের নৃশংসতার প্রমাণ স্বজন হারাদের কথায় পাওয়া যায়। কারও সন্তান ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছে; আবার ভিন্ন রাজনৈতিক আর্দশের কারণে গত ১০ বছর ধরে কারও খোঁজ নেই। বৈঠকে বিগত ১৫ বছর ধরে পুলিশের হাতে নির্যাতিত পরিবারের সদস্যরা তাদের অসহায়ত্ব তুলে ধরেন।

ভুক্তোভোগীরা জানান, গুম বা নির্যাতনের ঘটনার পর উল্টো পুলিশের পক্ষ থেকে তাদের ওপর নিপীড়ন চালানো হয়েছে। এ সময় পুলিশ যাতে কোনোদিনই রাজনৈতিকভাবে ব্যবহার না হয়, তা নিশ্চিতে উপস্থিত সবাই একমত হন। পুলিশ ও ঘুষ- এ দুটি শব্দকে আলাদা করার দাবিও জানানো হয় বৈঠকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024