শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সোশ্যাল ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১১৬ পড়া হয়েছে

সোশ্যাল ইসলামী ব্যাংকের সম্মানিত হজ যাত্রীদের জন্য দ্রুত ও উত্তম সেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর উত্তরার আশকোনায় হজ ক্যাম্পে একটি ‘হজ বুথ’ চালু করেছে।
শনিবার (৩ মে) ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: নাজমুস সায়াদাত প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে হজ বুথটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন হজ পরিচালক মো: লোকমান হোসেন, ব্যাংকের লজিস্টিক সাপোর্ট ডিভিশনের প্রধান মোহাম্মদ মোসলে উদ্দিন, শরীয়াহ সুপারভাইজরী সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নুল আবেদীন, উত্তরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল কবীর, দক্ষিণ খান শাখার ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলমসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও হজ যাত্রীরা। এ বছর সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে দশ হাজার হজ যাত্রী রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন। ব্যাংকের পক্ষ হতে তাঁদের হজ উপকরণ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024