শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এখন ইউনুস ট্রেড সেন্টারে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৯৯ পড়া হয়েছে

রূপালী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ের কার্যক্রম নতুন ঠিকানায় শুরু করেছে। রোববার (৪ মে) রাজধানীর ৫২-৫৩, দিলকুশাস্থ ইউনুস ট্রেড সেন্টারে স্থানান্তরকৃত ঠিকানায় প্রধান কার্যালয়ের কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যাংকের প্রধান কার্যালয় ’রূপালী ভবন’ ৩৪ দিলকুশায় নিজস্ব ভবনে কার্যাক্রম পরিচালনা করে আসছিল। কিন্তু ভবনটিতে রেট্টোফিটিং এবং অত্যাধুনিকভাবে গড়ে তোলার জন্য সংস্কার কার্যক্রম চলমান থাকায় প্রধান কার্যালয় ইউনুস ট্রেড সেন্টারে স্থানান্তর করা হয়েছে। সংস্কার কার্যক্রম শেষে ব্যাংক পুনরায় নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করবে বলে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এছাড়াও মহাব্যবস্থাপক ইয়াছমিন বেগম, মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মঈন উদ্দিন মাসুদ, মো. নোমান মিয়া, সালামুন নেছা, তানভীর হাসনাইন মঈন, শেখ মুনজুর করিম ও মো. মনিরুল হকসহ ব্যাংকের উর্ধতন কর্মকতরা এ সময় উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024