শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইউক্রেনের সাথে শান্তিচুক্তি অনিবার্য, এটি সময়ের ব্যাপার মাত্র: পুতিন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১০৬ পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সাক্ষাৎকারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তিকে অনিবার্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি সময়ের ব্যাপার মাত্র।

শনিবার রুশ সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, ইউক্রেনের সাথে চলমান এই যুদ্ধে আমাদের পরমাণু অস্ত্রের দরকার পড়েনি, এবং আমরা আশা করি ভবিষ্যতেও তা প্রয়োজন হবে না। পারমাণবিক অস্ত্র ছাড়াই রাশিয়ার কাছে যথেষ্ট শক্তি ও সম্পদ আছে এই বিশেষ সামরিক অভিযান সফলভাবে শেষ করার জন্য।

তিনি বলেন, ২০২২ সালে যা শুরু হয়েছিল তা রাশিয়ার প্রয়োজনীয় ফলাফলের সাথে একটি যৌক্তিক পরিণতিতে পৌঁছানোর জন্য আমাদের যথেষ্ট শক্তি ও সামর্থ্য আছে। ইউক্রেনে সামরিক অভিযানের সময় রাশিয়া ধৈর্য ধরে আছে। কিছু মহল আমাদের ভুল পদক্ষেপ নিতে প্ররোচিত করার চেষ্টা করছে।

পুতিন উল্লেখ করেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি ও সমঝোতা অনিবার্য। এখন শুধু প্রশ্ন হলো এটি কখন হবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন ইউক্রেনে হাজার হাজার রুশ সেনা মোতায়েনের নির্দেশ দেন। এ ঘটনাকে ক্রেমলিন তার প্রতিবেশীর বিরুদ্ধে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে অভিহিত করে। পরবর্তীতে কিয়েভ থেকে রাশিয়ার সেনাদের বিতাড়িত করা হয়েছিল। মস্কোর বাহিনী বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণ করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক উপায়ে এই সংঘাতের অবসান ঘটাতে চান বলে জানিয়েছেন। পুতিন সাম্প্রতিক সপ্তাহগুলোতে শান্তি মীমাংসার জন্য আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। পার্সটুডে

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024