শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

‘বাংলাদেশী শিল্পীদের ভারত থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা উচিত’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৮১ পড়া হয়েছে

‘বাংলাদেশী শিল্পীদের ভারত থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা উচিত’

সোশ্যাল মিডিয়ার কারণে ভারতের বিতর্কিত টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র নাম এখন বাংলাদেশেও পরিচিত। বৈষম্যবিরোধী আন্দোলনের পর থেকেই এই গণমাধ্যমটি বাংলাদেশ সম্পর্কে একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে সমালোচনার মুখে।

সংবাদ উপস্থাপনার অস্বাভাবিক ভঙ্গি ও আচরণের জন্য নিজ দেশে যেমন সমালোচিত, তেমনি বাংলাদেশেও নানা বিতর্কের জন্ম দিয়েছে চ্যানেলটি। সম্প্রতি বাংলাদেশের পট পরিবর্তনের পর অনেক অভিনয়শিল্পী ভারতে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন ‘রিপাবলিক বাংলা’র উপস্থাপিকা স্বর্ণালী সরকার—তিনি বলেন, এসব শিল্পীদের ভারত থেকে ‘ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া’ উচিত।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে উত্তেজিত অবস্থায় তথা কথিত সাংবাদিককে বলতে শোনা যায়, ‘প্রতিবেশী দেশ থেকে যারা আমাদের দেশে আসছেন।বাংলাদেশি নাগরিক যারা আমাদের দেশে রয়েছেন, থাকছেন, খাচ্ছেন। আমাদের এখানে এসে জীবিকা নির্বাহ করছেন। অভিনয় করছেন। নাম, যশ প্রতিপত্তি বানাচ্ছেন। আমাদের ট্যাক্সের টাকায় যাদের অর্থ-উপার্জন হয়। তারা বাংলাদেশের অসভ্যতামি দেখে চুপ করে আছেন কেন?’

বাংলাদেশি অভিনয় শিল্পীদের ওপর অভিযোগ উঠান ওই সাংবাদিক। তিনি বলেন, ‘তারা নিজের দেশের মানুষকে কোনো বার্তা দিচ্ছেন না! তোমরা এমন করো না। এমন করা যায় না। ভারত আমাদের বন্ধু।’

রিপাবলিক বাংলা

পহেলগামের হামলার ঘটনা তুলে ধরেন বলেন, ‘আমাদের দেশে এতো বড় নারকীয় ঘটনার পরেও কোনো নিন্দা জানাচ্ছেন! তারা শুধুমাত্র নিজেদের লাভ খুজছেন। কথায় বলে, ‘কাজের বেলায় কাজি কাজ ফুরালে পাজি’। তারা শুধু নিজেদের কার্য উদ্ধারের করার জন্য বসে আছেন। সেই সমস্ত অভিনেতা-অভিনেত্রীদের ‘ঘাড় ধাক্কা’ দিয়ে বের করে দেওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে বসবাস করে বাংলা ছবিতে কাজ করেন কোন অধিকারে? পশ্চিমবঙ্গের ছেলে-মেয়েদের কাজের সুযোগ কেড়ে নিচ্ছেন কোন অধিকারে? বাংলাদেশি অভিনয় শিল্পীদের থেকেও আমাদের পশ্চিমবঙ্গে অনেক মেধাবী অভিনেতা রয়েছে। এছাড়া তাদের জন্য বহরমপুর, মালদা,দুর্গাপুর, মুর্শিদাবাদের বহু অভিনয়শিল্পী কাজ হারাচ্ছেন।’

সর্বশেষ, উপস্থাপিকা স্বর্ণালী সরকার দুই বাংলার জনপ্রিয় তারকা অভিনেত্রীর নাম উল্লেখ্য করে বলেন, ‘জয়া আহসান, মিথিলা সৃজিত মূখার্জির স্ত্রী হিসেবে রয়েছেন। তারা কেন চুপ করে রয়েছেন। বাংলাদেশের এ ধরণের অসভ্যতামিগুলো নিরবে সমর্থন করছেন?’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024