শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বেকহ্যামের ডিজাইন করা বুট পেয়ে উচ্ছ্বসিত মেসি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ পড়া হয়েছে

অ্যাডিডাস প্রিডেটর বুটের তিন দশক পূর্তি উপলক্ষে একটি নতুন বুট ডিজাইন করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম। সে বিশেষ বুট আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসিকে উপহার হিসেবে পাঠিয়েছেন তিনি।

বেকহ্যামের কাছ থেকে সেই বুট পেয়ে উচ্ছ্বসিত মেসি। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় এই আর্জেন্টাইন ফুটবলার লিখেছেন, ‘বুটগুলো আমার বাড়িতে পৌঁছে গেছে! ধন্যবাদ ডেভিড বেকহ্যাম।’

বর্তমানে মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। ক্লাবটির সহ-কর্ণধার বেকহ্যাম। অবশ্য মায়ামিতে পাড়ি জমানোর আগে থেকেই দুই ফুটবলারের মধ্যে সখ্যতা ছিল।

প্রসঙ্গত,। ২০২৪ সালের মেজর লিগ সকারে দারুণ ফর্মে ছিলেন মেসি। ১৯ ম্যাচে ২০ গোল করেন। অ্যাসিস্ট করেন ১০টি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024