শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৭১ পড়া হয়েছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিয়েছে ।

বুধবার (৭ মে) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভাশেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯ টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন হবে ২ হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা।

এছাড়া প্রকল্প ঋণ ৮১২ কোটি ৯৫ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন হবে ১৪৫ কোটি ৬ লাখ টাকা।

তিনি আরও বলেন, জেলায় জেলায় স্থাপন হওয়া সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভবিষ্যত কি হবে তা বলতে পারছে না সরকার । সে কারণেই জেলা পর্যায়ের নতুন বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন বা সম্প্রসারণে নতুন করে কোন প্রকল্প হাতে নেবে না সরকার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024