শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সালমান এফ রহমানের শেয়ার ও বিও হিসাব অবরুদ্ধ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৯৭ পড়া হয়েছে

সালমান এফ রহমানের শেয়ার ও বিও হিসাব অবরুদ্ধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, তাদের পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে ৯৪টি কোম্পানিতে থাকা শেয়ার ও ১০৭টি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৭ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। বিও হিসাবগুলোর মধ্যে ২৮টি সালমান এফ রহমানের কোম্পানির মালিকানাধীন এবং ৭৯টি সালমান এফ রহমানের ব্যক্তি মালিকানাধীন হিসাব বলে জানা গেছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, সংস্থাটির উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক হতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসাতসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ করা হয়েছে। অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য, ঘনিষ্ঠ সহযোগী ও অন্যান্যদের নামে কোম্পানিগুলোর শেয়ার ও বিও হিসাবসমূহের তথ্য পাওয়া যায়।

দুদক জানায়, তারা এ সকল কোম্পানির শেয়ার ও বিও হিসাবগুলো হস্তান্তর, স্থানান্তর বা রূপান্তর করার চেষ্টা করছেন। এতে সফল হলে, এই অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু, বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল, বিজ্ঞ আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সকল উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই, সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য এবং তার সহযোগীদের মালিকানা শেয়ার ও বিও হিসাবগুলো অবরুদ্ধ করা আবশ্যক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024