শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কোরীয় বিনিয়োগ উৎসাহিত করতে ঢাকায় বিশেষ সেমিনার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৮৫ পড়া হয়েছে

কোরীয় বিনিয়োগ উৎসাহিত করতে ঢাকায় বিশেষ সেমিনার

বাংলাদেশের সঙ্গে কোরিয়ার বানিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দেশে কোরীয় বিনিয়োগ বৃদ্ধি উৎসাহিত করার লক্ষ্যে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক এবং কোরিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাসট্রি ‘বাংলাদেশে কোরীয় বিনিয়োগ বৃদ্ধিঃ সুযোগ, চ্যালেঞ্জ ও নীতিমালা সংস্কার’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে।

রাজধানীতে অবস্থিত ইবিএল প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সেমিনারে উচ্চপর্যায়ের সরকারী কর্মকর্তা, নীতি নির্ধারক, কোরিয়ার বিনিয়োগকারী এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ বিভিন্ন খাতে বিশেষকরে অবকাঠামো, ম্যানুফেকচারিং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানী ও টেক্সটাইলে কোরিয়া-বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা, সুযোগ এবং উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার তার স্বাগত বক্তব্যে আন্তঃদেশীয় বিনিয়োগ বৃদ্ধিতে ইস্টার্ন ব্যাংকের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি দ্বিপাক্ষিক বানিজ্য ও বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে কৌশলগত অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা’র হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান রচি। তিনি বাংলাদেশে বিনিয়োগের নতুন সম্ভাবনার চিত্র তুলে ধরে রেগুলেটরি রিফর্ম এবং সুশৃঙ্খল পরিষেবার মাধ্যমে বিনিয়োগকয়ারীদের আস্থা অর্জনে বিডা’র বিভিন্ন উদ্যোগের বর্ননা প্রদান করেন।

কোরিয়া ট্রেড- ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সী কোটরা’র মহাপরিচালক জিন হাক হু কোরিয়ার বৈশ্বিক বিনিয়োগ কৌশলের ওপর আলোকপাত করেন। কোরিয়া ওভারসীজ ইনফ্রাকচার এন্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন কাইন্ড এর পরিচালক কিম সী হিউম বাংলাদেশে তাদের ব্যবসা পরিচালনার বাস্তব অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিনিয়োগ এবং প্রযুক্তি উইং এর মহাপরিচালক ডঃ মুনতাসীর মামুন, অর্থনৈতিক কুটনীতি এবং টেকসই বিনিয়োগ পার্টনারশীপ এর স্বার্থে বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডঃ মোঃ হাবিবুর রহমান বাণিজ্য ও বিনিয়োগ উৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংকের ম্যাক্রো ইকোনমিক পরিবেশ এবং প্রয়োজনীয় নীতিকাঠামো নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যাক্ত করেন।

সেমিনারে প্রধান অতিথি বাংলাদেশে কোরীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়াং-সীক। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার বৃদ্ধিতে দেশটির প্রতিশ্রুতি পুনর্ব্যাক্ত করে বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ ও কর্মক্ষম জনবলের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

কোরিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট শাহাব উদ্দীন খান তার সমাপনী বক্তব্যে কোরিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ডায়ালগ চলমান রাখা, নীতি সহায়তা এবং বেসরকারি খাতের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, বাংলাদেশের কোরীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ওয়ানস্টপ ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে গত মার্চ মাস থেকে ইস্টার্ন ব্যাংক একটি স্বতন্ত্র কোরিয়া বিজনেস ডেস্ক পরিচালনা করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024