শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে সরগরম যুক্তরাজ্যের পার্লামেন্ট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

ভারত-পাকিস্তানের উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্টে। যেখানে বিভিন্ন দলের সদস্যরা এই অঞ্চলে উত্তেজনা কমাতে যুক্তরাজ্যকে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

দেশটির পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী হামিশ ফ্যালকনার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে বলেছেন, ভারত ও পাকিস্তান উভয়ের প্রতি আমাদের ধারাবাহিক বার্তা হলো সংযম প্রদর্শন করা। দ্রুত, কূটনৈতিক পথ খুঁজে বের করার জন্য তাদের সংলাপে অংশ নেওয়া উচিত। সাধারণ মানুষ প্রাণ হারানো সত্যিই হৃদয়বিদারক। যদি উত্তেজনা আরও বেড়ে যায়, তাহলে কেউই জিতবে না।

ফ্যালকনার আরো বলেন, এবার প্রতিটি পক্ষকে জরুরি ভিত্তিতে আঞ্চলিক স্থিতিশীলতা ফিরে আনা এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেয়ার ব্যাপারে মনোযোগ দিতে হবে। যুক্তরাজ্য “উত্তেজনা কমাতে এবং কূটনীতিতে তার পূর্ণ ভূমিকা পালন করবে”।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024