শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য বিশাল সুখবর!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৯৩ পড়া হয়েছে

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য বিশাল সুখবর!

মালয়েশিয়ায় কাগজপত্রবিহীন বিদেশি কর্মীদের বৈধকরণ ও নিয়োগকৃত প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ সংক্রান্ত নতুন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ মে) উভয় মন্ত্রণালয়ের যৌথ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন এই সিদ্ধান্তের ফলে, অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা বৈধ হওয়ার সুযোগ পাবেন এবং প্রয়োজনে নিয়োগকৃত প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন। এছাড়া, বিদেশি কর্মীদের দেশে ফেরত পাঠানোর সময় নিয়োগকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। কোনো অবহেলা বা ব্যর্থতার কারণে কর্মীরা ক্ষতিগ্রস্ত হলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নতুন কোটা আবেদনের ওপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

বৈঠকে প্রায় ১০ লাখ বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে, কোন প্রক্রিয়ায় বিদেশি কর্মী নিয়োগ করা হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে, সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া মালয়েশিয়ায় আসার জন্য কারও সঙ্গে লেনদেন না করার পরামর্শ দিয়েছেন দীর্ঘদিন প্রবাসে থাকা বাংলাদেশি কর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024