শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

‘পাকিস্তান আক্রমণ করলে পুরো বিশ্ব জানতে পারবে, ঘোষণার প্রয়োজন নেই’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৯৭ পড়া হয়েছে

পাকিস্তান আক্রমণ করলে পুরো বিশ্ব জানতে পারবে, ঘোষণার প্রয়োজন নেই

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, যখন পাকিস্তান আক্রমণ করবে, তখন কারও ঘোষণা করার প্রয়োজন হবে না, কারণ পুরো বিশ্ব এমনিতেই জানতে পারবে।

জিও টিভির খবর অনুসারে, বৃহস্পতিবার (৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে শরীফ ১৫টি স্থানে হামলা চালানোর ভারতের দাবিকে ‘ভিত্তিহীন এবং কাল্পনিক’ বলে উড়িয়ে দেন। তিনি বলেন, এই ধরনের নাটক থিয়েটারে মানায়, যুদ্ধক্ষেত্রের নয়।

তিনি জিজ্ঞাসা করেন, ‘ভারতীয় সেনাবাহিনী এবং সরকার কি আঠারো শতকে বাস করছে? তারা কখন থিয়েটার এবং সিনেমা থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসবে?’

ভারতের শেয়ার করা দৃশ্যগুলোকে ‘প্রমাণ’ হিসেবে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে আহমেদ শরীফ বলেন, ‘তারা যে শুকনো ক্ষেতগুলো দেখাচ্ছে তাতে অন্তত আগুন লাগাতে পারত! এগুলো কেবল শুষ্ক ক্ষেত – আর কিছু নয়।’

তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সতর্ক এবং সক্ষম। ভারতের যে কোনো দুঃসাহসিক কাজের কঠোর জবাব দেওয়া হবে।

তিনি বলেন, যখন পাকিস্তান প্রতিক্রিয়া জানাবে, তখন এটিই নির্ণায়ক হবে এবং কী ঘটেছে তা জানতে বিশ্বকে ভারতীয় মিডিয়ার ওপর নির্ভর করতে হবে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024