শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

স্থগিত আইপিএল, বাকি অংশ আয়োজন করতে চায় ইংল্যান্ড

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৯০ পড়া হয়েছে

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির প্রত্যক্ষ প্রভাব পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। আপাতত এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে গেছে আইপিএলের ১৮তম আসর। তবে ভারত চাইলে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ আয়োজন চায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ভারত–পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে শুক্রবার আইপিএলের এবারের আসর এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। তবে দেশি–বিদেশি সব ক্রিকেটারকে বাড়িতে পাঠিয়ে দেওয়ায় শিগগিরই টুর্নামেন্টটি শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ইসিবি বলেছে, ইংল্যান্ডের মাটিতে আইপিএল আয়োজনের সম্ভাব্য সময় হতে পারে এ বছরের সেপ্টেম্বর।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, সহায়তার প্রস্তাব নিয়ে বিসিসিআই সচিবের সঙ্গে কথা বলেছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড। ভারত যদি এক সপ্তাহ পর আইপিএল চালু না করতে পারে, বছরের শেষ দিকে তা আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ড।

ইসিবির এক সূত্র জানিয়েছে, সম্ভাব্য সময় হতে পারে সেপ্টেম্বর। অবশ্য এই মুহূর্তে যুক্তরাজ্যে আইপিএল আয়োজন নিয়ে কোনো ‘সক্রিয় আলোচনা’ নেই বলেও জানিয়েছে সূত্রটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024