শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

লিংকডইনে চাকরি খোঁজা এখন আরও সহজ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৮৭ পড়া হয়েছে

লিংকডইনে চাকরি খোঁজা এখন আরও সহজ

চাকরি খোঁজার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে লিংকডইন। এখন ব্যবহারকারীরা শুধু চাকরির পদের নাম বা লোকেশন দ্বারা সীমাবদ্ধ থাকবে না।

লিংকডইনের নতুন এআইচালিত ব্যবস্থা ব্যবহারকারীদের তাদের পছন্দের চাকরি সহজে খুঁজে বের করার সুযোগ দেবে, যেখানে তারা সরাসরি তাদের প্রয়োজনীয়তা লিখে সার্চ করতে পারবেন।

এখন থেকে চাকরিপ্রার্থীরা সহজেই লিখতে পারবেন; যেমন, ‘ফ্যাশনে এন্ট্রি-লেভেল ব্র্যান্ড ম্যানেজার পদ খুঁজে দিন’ বা ‘টেকসই চ্যালেঞ্জ সমাধান করতে ভালোবাসেন এমন বিশ্লেষকদের জন্য চাকরি’।

এর ফলে চাকরি খোঁজা অনেক সহজ ও বোধগম্য হবে, বিশেষত তাদের জন্য যারা নতুন ক্ষেত্র বা পদ খুঁজছেন। এআইয়ের মাধ্যমে চাকরির বাজারে যে পরিবর্তন আসবে তা নিয়ে উদ্বেগ থাকলেও লিংকডইন মনে করে, এটি ব্যবহারকারীদের জন্য নতুন ক্যারিয়ার ও চাকরি খুঁজে পাওয়া সহজ করে তুলবে। দক্ষতা, আগ্রহ ও লক্ষ্য অনুযায়ী চাকরি খুঁজে পাওয়ার এ নতুন পদ্ধতি পেশাদারদের কর্মজীবনে নতুন সুযোগ সৃষ্টি করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024