শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মেয়েদের ফুটবল বিশ্বকাপও ৪৮ দলের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১০১ পড়া হয়েছে

ছেলেদের পর এবার মেয়েদের ফুটবল বিশ্বকাপেও দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হলো।

ছেলেদের ৪৮ দলের প্রথম বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী বছর। অন্যদিকে নারী ফুটবল বিশ্বকাপে ৪৮ দলের নতুন অধ্যায় শুরু হবে ২০৩১ আসর থেকে। ব্রাজিলে হতে যাওয়া ২০২৭ নারী বিশ্বকাপে সবশেষ আসরের মতোই ৩২ দল খেলবে।

শুক্রবার রাতে ফিফা কাউন্সিলের ভার্চুয়াল সভায় চূড়ান্ত হয়েছে, ২০৩১ আসর থেকে মেয়েদের বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। ১৬টি দল বেশি হওয়ায় ১২ গ্রুপের টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে হবে ১০৪টি। বিশ্বকাপের ব্যাপ্তিও বাড়বে এক সপ্তাহ। ২০৩১ নারী বিশ্বকাপের আয়োজক দেশ এখনো চূড়ান্ত হয়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024