শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১০৪ পড়া হয়েছে

ভারত-পাকিস্তান যুদ্ধ বা দুই দেশে হামলা নিয়ে বলিউড এর আগেও সিনেমা বানিয়েছে। সর্বশেষ ১৯৬৫ সালে সংঘটিত ভারত-পাকিস্তানের আকাশ যুদ্ধ নিয়ে বলিউড সিনেমা বানিয়েছে ‘স্কাই ফোর্স’।

সেই ধারাবাহিকতায়, এবারের পাক-ভারতের হামলাকে কেন্দ্র করেও সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিল বলিউড।
পেহেলগামে হামলার ১৫ দিনের মাথায় ৬ মে মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালায় ভারত। এ অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। এরপরই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা বানানোর হিড়িক পড়ে বলিউডে।

‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার।

‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, অন্তত ১৫টি প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমার নিবন্ধন করেছে। তবে এ নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। শুরু হয় বিতর্ক।

‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার দুই দিনের মধ্যই অভিযান নিয়ে সিনেমার পোস্টার প্রকাশ করে নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও দ্য কনটেন্ট ইঞ্জিনিয়ার। পরিচালনা করার কথা ছিল উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্তার।

এবার বড়পর্দায় আসছে ‘অপারেশন সিঁদুর’, নাম নথিভুক্তের হিড়িকএবার বড়পর্দায় আসছে ‘অপারেশন সিঁদুর’, নাম নথিভুক্তের হিড়িক
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৯ মে) রাতে ‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার প্রকাশ করেন তারা। আর সেই পোস্টার দেখেই শুরু হয় জোর বিতর্ক। বিতর্কের মুখে সিনেমা বানাতে চাওয়া উত্তম মাহেশ্বরী ক্ষমা চেয়েছেন। এমনকি সরানো হয়েছে সিনেমার পোস্টার।

এ বিষয়ে উত্তম মাহেশ্বরী বলেন, ‘অপারেশন সিঁদুর-এর ওপর ভিত্তি করে একটি সিনেমার ঘোষণা করেছিলাম। তবে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারও অনুভূতিতে আঘাত করা বা কাউকে উসকে দেওয়ার অভিপ্রায় আমার ছিল না। দেশের প্রতি শ্রদ্ধা জানাতেই সিনেমার ঘোষণা দিই, যশ-খ্যাতি অর্জনের জন্য নয় কিংবা টাকা কামানোর জন্য নয়। তবে এমন সংবেদনশীল সময়ে হয়তো আমার পোস্টার কারও কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এর জন্য আমি গভীরভাবে দুঃখিত। ক্ষমা চাইছি।’

বলা প্রয়োজন, দক্ষিণ কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়েছে ভারত-পাকিস্তান। কয়েকদিন ধরেই দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে একপ্রকার ‘যুদ্ধ-যুদ্ধ’ পরিস্থিতি বিরাজ করছে। যদিও শনিবার (১০ মে) ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথাও শোনা গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024