শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এনআরবিসি ব্যাংকে ঋণ ব্যবস্থাপনা প্রশিক্ষণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৮৯ পড়া হয়েছে

এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা ও উপশাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী ঋণ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৮ মে) ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কবীর আহমেদ ও হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, দক্ষ জনশক্তি একটি ব্যাংকের প্রধান সম্পদ। ব্যাংকের ঋণ শৃঙ্খলা বজায় রাখা এবং ঋণ সংক্রান্ত ঝুঁকিগুলো কমিয়ে গুণগত ঋণ বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে ব্যাংকারদের ঋণ সংক্রান্ত বিষয়ে যত বেশি সচেতন করা সম্ভব হবে ব্যাংকের গুণগত মানসম্পন্ন সম্পদ তত বৃদ্ধি পাবে।তাই প্রশিক্ষণের এই কর্মকান্ড আরো জোরদার করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024