শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যদাতা জগলুলের বিচার দাবি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১০১ পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যদাতা ও জাল নথি প্রস্তুতকারক এবং তিনটি খুনের মামলার আসামি সৈয়দ জগলুল পাশাকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন প্রভাবশালী কর্মকর্তার হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে ফোরাম।

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানিয়ে জগলুলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানায় কর্মচারী ঐক্য ফোরাম।

সাবেক সচিব ও কর্মচারি ঐক্য ফোরামের সভাপতি এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জগলুল পাশাকে ৮ এপ্রিল গ্রেফতারের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন প্রভাবশালী কর্মকর্তার অবৈধ হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়। অথচ জগলুলের বিরুদ্ধে গুলশান, যাত্রাবাড়ী এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় তিনটি হত্যা মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জগলুল ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন। সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকির একান্ত সচিব (পিএস) ছিলেন জগলুল। ২০০৭ সালে তিনি মিথ্যা ও জাল কাগজপত্র তৈরি করে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা করতে সহায়তা করেন। শুধু তাই নয় তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে মিথ্যা সাক্ষ্য দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024