শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারতের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তানি বিমানবাহিনী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৮১ পড়া হয়েছে

ভারতের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তানি বিমানবাহিনী

সাম্প্রতিক সংঘাতে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানি বিমানবাহিনী ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে।পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) সিনিয়র অফিসার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব এ ঘোষণা দেন। খবর সামাটিভির।

আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব ভারতীয় আগ্রাসনের কার্যকর জবাব দেওয়ার ক্ষেত্রে পিএএফের কর্মক্ষমতার প্রশংসা করেন। তিনি বলেন, শান্তি ও যুদ্ধকালীন উভয় সময়েই পিএএফ পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছিল। আমরা বিমানবাহিনী প্রধানের নির্দেশ অনুসরণ করেছিলাম এবং পাকিস্তানে আক্রমণকারীদের লক্ষ্য করে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি। ’

তিনি আরও বলেন, পাকিস্তানের বিমান প্রতিরক্ষা অভিযানের অংশ হিসেবে সমস্ত ভারতীয় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ট্র্যাক করা হয়েছিল। পিএএফ সফলভাবে শত্রু ড্রোন জ্যাম করেছে, তাদের ডেটা ট্রান্সমিশন ব্যাহত করেছে এবং সব ধরনের কৌশল প্রয়োগ করেছে। ’

এয়ার ভাইস মার্শাল আরও বলেন, পাকিস্তান বিমানবাহিনী তাদের পূর্ণ অপারেশনাল ক্ষমতা ব্যবহার করেছে। সমস্ত শত্রু ড্রোন সফলভাবে শনাক্ত এবং ধ্বংস করেছে।

তিনি বলেন, ‘উত্তেজনা বৃদ্ধির সময় ভারতের ব্যবহৃত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রগুলোকেও আঘাতের আগেই বাধা দেওয়া হয় এবং ধ্বংস করা হয়। এই ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি ছিল।

তিনি ভারতের একটি গুরুতর ব্যর্থতা প্রকাশ করে বলেন, অমৃতসর থেকে ছোড়া ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলো অসাবধানতাবশত তাদের নিজস্ব বেসামরিক এলাকায় আঘাত করেছে। পালটা জবাবে, পাকিস্তানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য নির্ভুল-নির্দেশিত সিস্টেম সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

ব্রিফিং শেষে, এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব নিশ্চিত করেন, পিএফ নিজের কোনো ক্ষতি ছাড়াই ছয়টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে, এবং নিশ্চিত করেছে সমস্ত পাকিস্তানি বিমান যুদ্ধের সময় নিরাপদ এবং কার্যকর থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024