শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডিএসইতে বাজার মূলধন কমেছে ৪ হাজার কোটি টাকার বেশি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৯৫ পড়া হয়েছে

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ি সপ্তাহে ৪ হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন কমেছে।

প্রতিবেশী দুই দেশের সংঘাতে আতঙ্ক, দীর্ঘদিন ধরে বাজার নিয়ে বিনিয়োগকারীদের আস্থাহীনতাসহ বিভিন্ন কারণে গত সপ্তাহেও লেনদেনকৃত বেশির ভাগ কোম্পানির দরপতন হয়েছে। ফলে এ নিয়ে টানা পাঁচ সপ্তাহ সূচক কমেছে ডিএসইতে।

সাপ্তাহিক লেনদেনচিত্র পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইতে লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ২৩০টির। আর ২৩টির দর অপরিবর্তিত রয়েছে। এতে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫২ হাজার ৪৪৪ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৫৬ হাজার ৫৬৯ কোটি টাকা।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪ হাজার ১২৫ কোটি টাকা বা শূন্য দশমিক ৬৩ শতাংশ। আর টানা পাঁচ সপ্তাহের দরপতনে ডিএসইর বাজার মূলধন কমেছে ২১ হাজার ৪২২ কোটি টাকা। বাজার মূলধন কমার পাশাপাশি গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচকও কমেছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে কমেছে ১৫ দশমিক ৬৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩২ শতাংশ।

অপর দুই সূচকের মধ্যে ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক ১৯ দশমিক ৯১ পয়েন্ট বা এক দশমিক ৮২ শতাংশ ও বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৪৩ পয়েন্ট বা ১৩ শতাংশ কমেছে। তবে বিদায়ি সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতি বেড়েছে।

সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৮৩ কোটি ১২ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৩৫২ কোটি ৫৩ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৩০ কোটি ৫৯ লাখ টাকা বা ৩৭দশমিক শূন্য ৪ শতাংশ।

দেশের প্রধান এই শেয়ার বাজারে গত সপ্তাহে টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশটি কোম্পানি হলো: ব্র্যাক ব্যাংক, বিচ হ্যাচারি, মিডল্যান্ড ব্যাংক, এনআরবি ব্যাংক, সিটি ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, লাভেলো আইসক্রিম, কেডিএস এক্সেসরিজ, উত্তরা ব্যাংক এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024