শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এলওকিউ সিরিজের এআই পাওয়ারড ল্যাপটপ বাংলাদেশে আনলো লেনোভো

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন এআই পাওয়ারড লেনোভো এলওকিউ (83DV00VBLK) গেমিং ল্যাপটপ। আধুনিক প্রযুক্তি ও এআই অপটিমাইজেশন সমৃদ্ধ এই ল্যাপটপ গেমার, স্ট্রিমার এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আদর্শ।

১৩তম প্রজন্মের ইন্টেল কোর আই সেভেন ১৩৬৫০HX প্রসেসর, ২৪ জিবি ডিডিআর৫এক্স র‍্যাম, এবং ৫১২ জিবি জেন ৪ এসএসডি ল্যাপটপটিতে রয়েছে যা ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করে দ্রুত কাজ করার অভিজ্ঞতা। ১৫.৬” ফুল এইচডি আইপিএস ডিসপ্লে (১০০% এসআরজিবি, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ৩০০ নিটস), এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০(৬ জিবি) গ্রাফিক্স কার্ড এবং জি-সিঙ্ক প্রযুক্তি নিশ্চিত করে চমৎকার ভিজ্যুয়াল ও স্মুথ গ্রাফিক্স পারফরম্যান্স। পাশাপাশি ব্যবহারকারীর চোখকে সুরক্ষিত রাখতে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে টিইউভি লো ব্ল‍ু লাইট ফিচার যা সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত।

অতিরিক্ত ফিচারের মধ্যে রয়েছে লেনোভোর নিজস্ব এআই চিপ এলএ১, নাহিমিক অডিও, ৭২০পি ক্যামেরা (ই-শাটারসহ), ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২, এবং মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন যা একে করে তোলে দীর্ঘদিন ব্যাবহারের উপযুক্ত। উচ্চগতির ইন্টারনেট সংযোগের জন্য রয়েছে আরজে৪৫ ইথারনেট পোর্ট।

অফিসিয়াল মাইক্রোসফট উইন্ডোজ ১১ হোম নিয়ে মাত্র ২.৩৮ কেজি ওজনের ল্যাপটপটি লুনা গ্রে রঙে ২ বছরের ওয়ারেন্টিসহ পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্রান্ড পিএলসি – এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024