শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এনবিআর বিলুপ্তের প্রতিবাদে কলম বিরতি, পুনঃবিবেচনা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১০১ পড়া হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভেঙে দুই বিভাগে বিভক্ত করার প্রতিবাদে তিন দিনের কলম বিরতি পালন করছেন সংস্থাটির কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা-কর্মচারীরা। অনতিবিলম্বে এটি পুনঃবিবেচনা না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ মে) সকাল থেকে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা অফিসে অবস্থান করলেও কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। দেশব্যাপী সকল কাস্টমস হাউজ, শুল্ক স্টেশন এবং কর অঞ্চলে কর্মবিরতি চলছে।

এতে বাজেট শাখা, আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি কার্যক্রম শাখা ব্যতীত এনবিআরের সকল শাখার কার্যক্রম বন্ধ রয়েছে।

‘এনবিআর ঐক্য পরিষদ’ প্ল্যাটফর্ম জানায়, এনবিআর সংস্কারকে স্বাগত জানাচ্ছি। তবে এনবিআর সংস্কার পরামর্শক কমিটির প্রতিবেদন জনসম্মুখে না এনে অধ্যাদেশ জারি করা হয়েছে। যা যুক্তিসংগত নয়।

অনতিবিলম্বে এটি পুনঃবিবেচনা না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। অতিরিক্ত কর কমিশনার সাধন কুমার কণ্ডু বলেন, আজ সকাল থেকে আমাদের এ কলমবিরতি কর্মসূচি শুরু হয়েছে। দাবি না আদায় হলে তিন দিন পর্যন্ত এ কলমবিরতি চলবে। এরপরও দাবি আদায় না হলে আমরা আলোচনা করে নতুন কর্মসূচি দেব।

সাধন কুমার আরও বলেন, আমাদের দাবির বিষয়ে এখন পর্যন্ত সরকারের ওপর মহল থেকে কোনো সাড়া পাইনি। আশা করি, গণমাধ্যমের মাধ্যমে সরকারের ওপর মহল এরই মধ্যে আমাদের দাবির বিষয়টি জেনেছেন। ফলে তাদের থেকে ভালো সাড়া পাব বলে আশা করছি।

এর আগে সোমবার (১২ মে) দিবাগত রাতে দেশের ঐতিহ্যবাহী সংস্থা এনবিআর বিলুপ্ত করে বহুল আলোচিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করেছে সরকার। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। আইএমএফের শর্ত মানতে আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করে সোমবার দিবাগত রাতে সরকারি এ প্রজ্ঞাপন জারি হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024