শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমের ফের দুই দিনের রিমান্ড

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১০০ পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ মেহেদী হাসান জুনায়েদকে হত্যার ঘটনায় রাজধানীর বংশাল থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আজ সকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে তার উপস্থিতিতে রিমান্ড শুনানি হয়।

এসময় আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

১২ এপ্রিল এ মামলায় জাহাংগীর আলমের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তাপস চন্দ্র পন্ডিত। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ধার্য করেন।

গতবছরের ১ অক্টোবর জাহাংগীর আলম গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। এরপর থেকে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট শেখ মেহেদী হাসান জুনায়েদ মোস্তাকীন একটি মিছিলে অংশগ্রহণ করেন। ওইদিন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকায় ছাত্র-জনতার ওপর আসামিরা গুলিবর্ষণ শুরু করেন। আসামিদের ছোড়া বুলেটে ভিকটিম শেখ মেহেদী হাসান জুনায়েদ মোস্তাকীন মাথায় গুলিবিদ্ধ হন।

পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর বংশাল থানায় একটি হত্যা মামলা করা হয়।

এছাড়া আজ সাবেক মন্ত্রী আনিসুল হক, শাজাহান খান, হাসানুল হক ইনু, আমির হোসেন আমু, জুনায়েদ আহমেদ পলকসহ মোট ৮ জনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনের সময় হত্যার ঘটনায় নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024