শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজ জিতলেন গ্রাহকরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৯২ পড়া হয়েছে

ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন মাসব্যাপী ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইনের ১ম সপ্তাহের রেফ্রিজারেটর বিজয়ী হলেন নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের টানবাজার উপশাখার গ্রাহক মোসাঃ হামিদা, ফেনীর পরশুরাম এসএমই শাখার অধীন এজেন্ট আউটলেটের গ্রাহক মোঃ এয়াকুব, চট্টগ্রামের সীতাকুন্ড শাখার অধীন এজেন্ট আউটলেটের গ্রাহক অজিফা খাতুন।

সোমবার (১২ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান -এর উপস্থিতিতে ড্র-এর মাধ্যমে যথাক্রমে মরিশাস, ওমান এবং কাতার হতে পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে তাঁরা বিজয়ী হন।

এ সময় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশনপ্রধান মোঃ মোতাহার হোসেন মোল্লা ও ওভারসীস ব্যাংকিং ডিভিশনপ্রধান মোহাম্মদ শাহাদাত হোসেনসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এবং ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আগামী ৩১ মে পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে বিশ্বের যেকোনো দেশ হতে ওয়ের্স্টান ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদেরকে ডিজিটাল ড্রয়ের মাধ্যমে প্রতি সপ্তাহে ৩টি করে মোট ১২টি ফ্রিজার উপহার প্রদান করা হবে। এছাড়া শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেট থেকে ৫০ হাজার রেমিট্যান্স সুবিধাভোগীকে ব্যাকপ্যাক প্রদান করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024