শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইউক্রেন শান্তি আলোচনায় থাকছেন না পুতিন ও ট্রাম্প

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৯৮ পড়া হয়েছে

তুরস্কে বৃহস্পতিবার (১৫ মে) অনুষ্ঠিতব্য ইউক্রেন ও রাশিয়ার প্রথম সরাসরি আলোচনায় উপস্থিত থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

বুধবার রাতে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, তুরস্কে আলোচনার জন্য একদল দক্ষ ব্যক্তিকে পাঠাচ্ছে রাশিয়া। ওই দলে থাকবেন প্রেসিডেনশিয়াল উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি এবং উপ-প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সান্ডার ফোমিন।

ক্রেমলিনের বিবৃতির পর মার্কিন এক কর্মকর্তা জানান, আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকছেন না।

এর আগে গত রোববার ভ্লাদিমির পুতিন প্রস্তাব দেন, ইস্তাম্বুল কিয়েভের প্রতিনিধির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি মস্কো। তিন বছরের যুদ্ধে রুশ প্রেসিডেন্টের পক্ষ থেকে এই প্রথম কোনো পূর্বশর্ত ছাড়াই প্রস্তাব এলো।

যদিও আলোচনায় অংশগ্রহণের বিষয়ে কোনো আভাস দিয়েছিলেন না পুতিন। এরমধ্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উলটো তাকে চ্যালেঞ্জ করে বলেন, ভয় না পেলে পুতিন যেন আলোচনায় অংশগ্রহণ করেন। তবে, সবার আকাঙ্ক্ষা উপেক্ষা করে কেবল প্রতিনিধি প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

এদিকে, হোয়াইট হাউজে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য রয়েছেন ট্রাম্প। তার এই সফরের মাঝেই তুরস্ক আলোচনার আয়োজন করা হয়। এই আলোচনায় তিনি উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করে পুরো বৈঠকের গুরুত্ব অনেকখানি বৃদ্ধি করে দিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে জানানো হয়, তিনি উপস্থিত থাকছেন না।

ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার জন্য তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন জেলেনস্কি। যদিও তিনি এর আগে বলেছিলেন, পুতিন না থাকলে আলোচনায় যোগ দেবেন না তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024