শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সঞ্চিতায় বিনিয়োগে উদ্বুদ্ধকরণে আইসিএমএলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৯৭ পড়া হয়েছে

সঞ্চিতায় বিনিয়োগে উদ্বুদ্ধকরণে আইসিএমএলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আইসিএমএল-এর উদ্ভাবনী বিনিয়োগ সেবা পণ্য টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান (টিআইপি) এ নারী বিনিয়োগকারীদের জন্য স্বতন্ত্র স্কীম “টিআইপি সঞ্চিতা” এ বিনিয়োগে উদ্বুদ্ধকরণের নিমিত্ত নারী, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) বিকালে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর সাবসিডিয়ারি আইসিএমএল এর উদ্ভাবনী বিনিয়োগ সেবা পণ্য টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান (টিআইপি) এর নারী বিনিয়োগকারীদের জন্য স্বতন্ত্র স্কীম “টিআইপি সঞ্চিতা” এ বিনিয়োগে উদ্বুদ্ধকরণের নিমিত্ত বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট সংশ্লিষ্ট নারী শিক্ষার্থী ও রিসোর্স পারসন এবং উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

আইসিএমএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ও আইসিএমএল পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক নূরুল হুদা উপস্থিত ছিলেন।

আইসিএমএল বিশ্বাস করে পুঁজিবাজার সংশ্লিষ্ট উদ্ভাবনী পণ্যে নারীদের অংশগ্রহণ প্রয়োজন, যার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির দ্বারা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধিত হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024