শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১১৬ পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা

তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাটডাউন ঘোষণা করেছেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন।

বৃহস্পতিবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের দাবির সঙ্গে সব শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী একমত। তাই আজ সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে আমরা যমুনার সামনে অবস্থান নিয়েছি। যতক্ষণ আবাসিক হল নির্মাণসহ তিন দফা দাবি পূরণ না হবে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ন্যায্য অধিকার চেয়ে আন্দোলন করায় গতকাল সম্পূর্ণ বিনা উসকানিতে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও ধরনের দুঃখপ্রকাশ করা হয়নি। আমাদের সন্তানরা গত দুই দিন ধরে খেয়ে না খেয়ে রাস্তায় অবস্থান করলেও সরকারের টনক নড়েনি। তাই তিন দফায় বিষয়ে কোনও ধরনের টালবাহানা আমরা মেনে নেবো না।

এর আগে, দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন মো. রইছ উদদীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024