শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আজ লেনদেন চলছে ব্যাংক ও পুঁজিবাজারে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১১০ পড়া হয়েছে

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার (১৭ মে) দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ও শাখা খোলা রয়েছে। সব ধরনের লেনদেন চলছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। আগামী শনিবারও ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খোলা থাকবে।

অন্যান্য দিনের মতোই সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হবে।

সরকারি নির্দেশ অনুসারে, ঈদুল আজহার ছুটি ১০ দিন কার্যকর করতে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে দেশের দুই এক্সচেঞ্জেও লেনদেন চলছে। এবার ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন।

ব্যাংকে সব ধরণের সেবা মিললেও গ্রাহক উপস্থিতি তুলনামূলক কম। তবে কর্মকর্তা-কর্মচারীরা সবাই কাজে যোগ দিয়েছেন। ঈদের ছুটি ১০ দিন হলেও আন্তর্জাতিক বাণিজ্য নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থায় বন্দর, শুল্কায়ন ও ব্যাংকিং সেবা চালু রাখা হয়। এবারও এর ব্যতিক্রম হবে না বলে জানা গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024