শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডলার কেনাবেচায় সব ধরনের মাশুল নিষিদ্ধ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১১৭ পড়া হয়েছে

ডলার কেনাবেচায় সব ধরনের মাশুল নিষিদ্ধ

ব্যাংক থেকে ডলার কেনাবেচায় কোনও ধরনের অতিরিক্ত মাশুল আদায় করা যাবে না। বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্টে ডলার সংযুক্তি (এনডোর্সমেন্ট) করতে চাইলে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ফি নিতে পারবে ব্যাংকগুলো।

শনিবার (১৭ মে) এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক বলেছে-বিদেশগামী যাত্রীরা বিমান টিকিট, ভিসা ও পাসপোর্ট জমা দিয়ে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে পারছেন। এসব লেনদেনে বর্তমানে প্রতি ডলারের দাম পড়ছে ১২৩ টাকা, যদিও খোলাবাজারে তা বেড়ে ১২৫ টাকায় উঠেছে। এ ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যেই ব্যাংকভিত্তিক মুদ্রা লেনদেনকে উৎসাহিত করার পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংকগুলোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে কেউ কেউ ভিন্ন ভিন্ন হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি এবং অতিরিক্ত কমিশন নিচ্ছে— যা গ্রাহকদের ব্যাংকমুখী হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সিদ্ধান্ত হয়েছে, এনডোর্সমেন্ট ফি ছাড়া ডলার কেনাবেচায় আর কোনও চার্জ বা কমিশন আদায় করা যাবে না। এ ছাড়া এনডোর্সমেন্ট ফি নির্ধারিত থাকবে সর্বোচ্চ ৩০০ টাকায়।

জানা গেছে, ব্যাংকগুলোর কাছে বর্তমানে প্রায় ৫ কোটি ডলারের নগদ মজুত রয়েছে। তবুও গ্রাহকেরা অনেক সময় খোলাবাজার বা হুন্ডির দিকে ঝুঁকছেন। কারণ হিসেবে তারা জানান, অনেক ব্যাংক বৈদেশিক মুদ্রা বিক্রির সময় অতিরিক্ত কমিশন বা চার্জ আদায় করছে, যা গ্রাহকদের নিরুৎসাহিত করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024