শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত অন্তত ২৫

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৩১ পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত অন্তত ২৫

যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য কেন্টাকি ও মিসৌরিতে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবর বিবিসি।

কেন্টাকির কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৭ মে) স্থানীয় সময় ভোরে কেন্টাকির দক্ষিণ-পূর্বে লরেল কাউন্টিতে টর্নেডো আঘাত হানে। এতে রাজ্যের ১৮ জন বাসিন্দা নিহত হয়েছেন। এছাড়া, মিসৌরিতে সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে সেন্ট লুসিয়া শহরে পাঁচজন নিহত হয়েছেন। বাসিন্দাদের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

মিসৌরির কর্তৃপক্ষ জানায়, টর্নেডোতে পাঁচ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বিদ্যুতের লাইনও ভেঙে পড়েছে।

স্থানীয় সময় শনিবার বিকেল পর্যন্ত মিসৌরি এবং কেন্টাকির প্রায় এক লাখ ৪০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন ছিল। সেন্ট লুইস কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024