শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নতুন সম্পর্কে সামান্থা রুথ প্রভু, রাজ নিদিমোরুর সঙ্গে লিভ ইন-এর সিদ্ধান্ত!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১২১ পড়া হয়েছে

নতুন সম্পর্কে সামান্থা রুথ প্রভু, রাজ নিদিমোরুর সঙ্গে লিভ ইন-এর সিদ্ধান্ত!

ভারতীয় তেলুগু ও তামিল ছবিতে অভিনয় করে চারটি ফিল্মফেয়ার পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন সামান্তা রুথ প্রভু।ভারতের তামিলনাড়ু রাজ্যে বেড়ে ওঠা এই অভিনেত্রীর সাথে ২০১৭ সালে তেলুগু সিনেমার অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন।

সামান্থা রুথ প্রভু

সামান্থা রুথ প্রভু

কিন্তু ২০২১ সালে নাগা চৈতন্যর সঙ্গে সামান্থার বিচ্ছেদ হয়। গুঞ্জন আছে, অভিনেতা শোভিতা ধুলিপালার প্রতি নাগার আসক্তিই ছিল সেই ডিভোর্সের মূল কারণ। পরবর্তীতে সেই শোভিতাকেই বিয়ে করেন নাগ।

নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর জীবনের কঠিনতম সময় পার করেছেন সামান্থা রুথ প্রভু। একদিকে ডিভোর্স, অন্যদিকে ‘মায়োসিস’ নামের বিরল অসুস্থতা দুই দিক থেকেই ভেঙে পড়েছিলেন তিনি। তবু থেমে থাকেননি। আবারও নিজেকে গুছিয়ে নিয়েছেন দক্ষিণী এই অভিনেত্রী।

সামান্থা রুথ প্রভু

সামান্থা রুথ প্রভু

গুঞ্জন রটেছে নতুন করে প্রেমে পড়েছেন সামান্থা। যার কেন্দ্রে রয়েছেন পরিচালক রাজ নিদিমোরু।‘সিটাডেল: হানি বানি’ সিরিজে কাজ করতে গিয়েই নাকি এই বন্ধুত্ব গাঢ় হয়। এরপর থেকেই দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে নানা জায়গায়।

সম্পর্ক নিয়ে কেউই মুখ খোলেননি এখনও। তবে সামান্থার ইনস্টাগ্রামে এক ছবি নতুন করে উস্কে দিয়েছে গুঞ্জন। এক ফ্লাইট ভ্রমণের সময় রাজের কাঁধে মাথা রেখে তোলা সেই ছবিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

এবার সামান্থার ঘনিষ্ঠ এক সূত্র জানাচ্ছেন, সামান্থা ও রাজ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের কথা ভাবছেন না তারা। বরং লিভ ইন করতেই আগ্রহী। ইতিমধ্যেই নতুন করে ঘর খোঁজা শুরু করেছেন।

প্রসঙ্গত ২০১৫ সালে পরিচালক শ্যামলী দের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ নিদিমোরু। তার সেই সম্পর্ক ভেঙে যায় ২০২২ সালে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024