শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারতের হুমকির জবাবে পাকিস্তানে বাঁধ নির্মাণে গতি আনছে চীন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১১০ পড়া হয়েছে

ভারতের পক্ষ থেকে পাকিস্তানে পানি সরবরাহ বন্ধের হুমকির প্রেক্ষাপটে পাকিস্তানের পানির নিরাপত্তা নিশ্চিত করতে মোহমান্দ বাঁধ নির্মাণকাজে গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। চীনা রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের পেহেলগাম ঘটনার পর দেশটি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে। এরপরই চীন এই পদক্ষেপ নেয়, যা অনেকটা প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং করপোরেশন ২০১৯ সাল থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে মোহমান্দ হাইড্রো পাওয়ার প্রকল্পে কাজ করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এখন বাঁধের কংক্রিট ভরাটের কাজ শুরু করেছে যাতে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করা যায়।

মোহমান্দ বাঁধ একটি বহুমুখী প্রকল্প, যার লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, কৃষিকাজে সেচ ও শহরে পানি সরবরাহ নিশ্চিত করা। প্রকল্পটি সম্পন্ন হলে এটি ৮০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করবে এবং প্রতিদিন ৩০ কোটি গ্যালন পানি সরবরাহ করবে খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে।

চীন ও পাকিস্তান একাধিক উন্নয়ন প্রকল্পেও একযোগে কাজ করছে, যার মধ্যে রয়েছে শিল্প খাত, কৃষি ও জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নেয়া বিভিন্ন উদ্যোগ। এই প্রকল্পগুলোর বেশিরভাগই চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) এর অংশ।

এ ছাড়া দিয়ামার-ভাশা বাঁধ প্রকল্প, যা পাকিস্তানে থ্রি গর্জেস প্রকল্প নামে পরিচিত, চীন-পাকিস্তান সহযোগিতার অন্যতম বড় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024