শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১১১ পড়া হয়েছে

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে পাকিস্তান সফরে পাঁচ টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে আপাতত হচ্ছে না পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ক্রিকেটারদের চাওয়ায় তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে পাকিস্তান ও বাংলাদেশের সিরিজটি।

বুধবার এই সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূচি অনুযায়ী সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ২৮ মে। একদিনের বিরতি দিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ৩০ মে। আর সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে পহেলা জুন। সবগুলো ম্যাচই রাখা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা তৈরি হয়। বিসিবি সভাপতি ফারুক আহমেদও সফরটি নিয়ে নিশ্চিত ছিলেন না।

যদিও দুই দেশের সমঝোতায় যুদ্ধ বিরতি হওয়ায় আবারও আলোর মুখ দেখতে শুরু করে সিরিজটি। প্রাথমিকভাবে ২৫ মে ফয়সালাবাদে শুরু হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এদিকে পিএসএল পিছিয়ে যাওয়ায় সিরিজটিও পেছাতে হয়েছে পিসিবিকে। ২৫ মে লাহোরে হবে পিএসএলের স্থগিত হওয়া আসরের ফাইনাল। নতুন সূচি অনুযায়ী অনুযায়ী পিএসএল শেষ হওয়ার দুদিন পরই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে পাকিস্তান দলকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024