শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কমলার ঘোষণায় আমদানি করা বন্দরে এলো কোটি টাকার সিগারেট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৯০ পড়া হয়েছে

কমলার ঘোষণায় আমদানি করা বন্দরে এলো কোটি টাকার সিগারেট

চট্টগ্রাম বন্দরে কমলালেবু আমদানির ঘোষণা দিয়ে আনা কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস হাউজ। জব্দ এক কোটি ২৫ লাখ শলাকা ল্যামার ও অস্কার ব্র্যান্ডের সিগারেট।

বুধবার (২১ মে) চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সদস্যরা চালানটি খোলার পর এ চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। তবে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয় আজ বৃহস্পতিবার।

ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান আহসান করপোরেশন গত ১৫ মে চালানটি কমলালেবুর নামে ঘোষণা করে। পণ্য খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট দিবা ট্রেডিং লিমিটেড।

চট্টগ্রাম কাস্টম হাউস জানায়, চালান ঘোষণার গড়মিল দেখে বিষয়টি খতিয়ে দেখে তারা। পরে ‘ফোর্সড কিপ ডাউন’ পদ্ধতিতে কনটেইনারটি পরীক্ষা করে ভেতরে পাওয়া যায় ১ হাজার ২৫০ কার্টুন ল্যামার ও অস্কার ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং মাত্র ৩৮ কার্টুন ঘোষিত পণ্য ‘ফ্রেশ ন্যাভেল অরেঞ্জ’। এআইআর শাখা প্রাথমিকভাবে ধারণা করছে, এই চালানের মাধ্যমে প্রায় ৩০ কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছিল।

কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সাইদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভুয়া ঘোষণা ও নথিপত্র ব্যবহার করে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হয়েছে। আমরা তদন্ত করছি—পুরো প্রক্রিয়া শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশে বৈধভাবে বিদেশি সিগারেট আমদানির ক্ষেত্রে প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কবার্তা থাকা বাধ্যতামূলক। তবে জব্দ করা সিগারেটগুলোতে তা ছিল না।

নিয়মানুযায়ী, মান যাচাই শেষে এসব পণ্য ধ্বংস অথবা নিলামে বিক্রি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024