শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যশোরে ফুটবল উৎসবে মুগ্ধ আর্জেন্টিনার রাষ্ট্রদূত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৩২ পড়া হয়েছে

যশোরে ফুটবল উৎসবে মুগ্ধ আর্জেন্টিনার রাষ্ট্রদূত

বাংলাদেশের ফুটবলপ্রেম দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত এইচ ই মার্শেলো কার্লোস সিসা। তিনি বলেছেন, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে ফুটবলের মাধ্যমে যে সেতুবন্ধন তৈরি হয়েছে, তা অত্যন্ত শক্তিশালী। এই সম্পর্ক আরও গভীর হতে পারে উল্লেখ করে তিনি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সম্ভাব্য সবরকম সহযোগিতা প্রদানে তার দেশ প্রস্তুত বলে আশ্বাস দেন।

শুক্রবার (২৩ মে) যশোরের শামস উল হুদা ফুটবল অ্যাকাডেমিতে আয়াজিত এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল উইক উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে আয়াজিত এই ফুটবল উৎসবে খুলনা বিভাগের ১৫টি ফুটবল অ্যাকাডেমি থেকে প্রায় ৬০০ খুদে ফুটবলার দিনব্যাপী অংশ নেয়। রাষ্ট্রদূত সিসা এই আয়োজনের উদ্বোধন করেন এবং একই সাথে ভাষা সৈনিক মুছা মিয়া ভবনেরও উদ্বোধন করেন।

আর্জেন্টিনার রাষ্ট্রদূত এইচ ই মার্শেলো কার্লোস সিসা বলেন, আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা। আমরা চাই, বাংলাদেশের তরুণ ফুটবলাররা বিশ্বমানের প্রশিক্ষণ গ্রহণ করুক এবং একদিন বিশ্ব মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করুক। আমাদের দেশ বাংলাদেশের কোচ এবং খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের সুযোগ করে দিতে প্রস্তুত।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল জানান, যশোরে ৮-১৪ বছর বয়সী প্রচুর ফুটবলারের অংশগ্রহণে ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাইছি, যারা ফুটবলে ভালো দেশ, তাদের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে। তাই আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে যশোরের অনুষ্ঠানে আসার প্রস্তাব দিতেই তিনি সানন্দে রাজি হয়ে যান। তিনি এসে ফুটবলারদের এই মিলনমেলা দেখেছেন। এতে করে বিশ্বচ্যাম্পিয়ন দেশের সঙ্গে ফুটবল নিয়ে সামনে কাজ করা সহজ হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী, মো. ওয়াহিদ উদ্দীন চৌধুরী (হ্যাপি) ও ফাহাদ মোহাম্মদ করিমসহ বাফুফের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাফুফের সদস্য ইকবাল হোসেন, গোলাম দাউদ, কামরুল হাসান, সাখাওয়াত হোসেন শাহীন এবং সাইদুর রহমান মনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024