শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

লেনদেনের মাঝামাঝি এসে নিম্নমুখী বাজার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১১৬ পড়া হয়েছে

লেনদেনের মাঝামাঝি এসে নিম্নমুখী বাজার

পুঁজিবাজারে মূল্যসূচকের ব্যাপক উঠা-নামার মধ্য দিয়ে লেনদেন চলছে। তবে দিনের শুরুতে বাজারে কিছুটা আশা জাগানিয়া চিত্র দেখা গেলেও সেটি স্থায়ী হয়নি। লেনদেনের মাঝামাঝি সময়ে বাজার ফিরে যায় পতনের ধারায়। বেলা ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে কিছুটা নিচে অবস্থান করছিল।

শনিবার (২৩ মে) সূচকের উর্ধমুখী ধারা নিয়েই বাজারে লেনদেন শুরু হয়। সূচকের ওঠানামায় লেনদেন এগুলেও বেলা ১১টা পর্যন্ত তা উর্ধমুখীই ছিল। এরপর সূচক ইউটার্ন করে ক্রমেই নিচে নামতে থাকে। সকাল ১২টা সূচকটি আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৩৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৫ দশমিক ৭৮ পয়েন্টে এসে স্থির হয়।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৩৮০টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে ১০৬ টির শেয়ারের দর বৃদ্ধি পায়। কমে যায় ১৯২টির দর। আর ৮২ কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১১৮ কোটি ৪১ লাখ টাকা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024