শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যাত্রী বাস ডাকাতি ও শ্লীলতাহানীর ঘটনা আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত মোবাইল উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৯৯ পড়া হয়েছে

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ, মুখ ও হাত বেঁধে যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানীর ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জের সানোয়ার হোসেনের ছেলেসাব্বির হোসেন (৩৪), আব্দুল হামিদ সরকারের ছেলে

সিহাব সরকার (২৭) এবং মৃত ইমান আলী সেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত ১৯ টি মোবাইল ফোন, যাত্রীর কর্মস্থলের আইডি কার্ড ও ১ টি ব্যাগ উদ্ধার করা হয়৷ গ্রেপ্তাররা ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করেছে৷

সোমবার বেলা ১১ টার দিকে পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের প্রেস ব্রিফিং তথ্য জানান।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ডিবি ও সদর পুলিশের টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে৷ গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা বিভিন্ন সময়ে সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিলো৷ তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে পাঠাবো হবে৷

উল্লেখ্য, গত মঙ্গলবার সারারাত ঢাকার আব্দুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহীবাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন বুধবার বিকেলে বাসের যাত্রী মিনু মিয়া বাদি অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামী করে হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024