শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২২০ পড়া হয়েছে

মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

এদিন দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, সূচনা ফাউন্ডেশন চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল ও অন্যদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে সজীব ওয়াজেদ জয়, ট্রাস্টি, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও শেখ হাসিনা পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগ অনুসন্ধানের জন্য সাত সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

এই ঘটনায় অভিযোগ সংশ্লিষ্ট মোস্তফা কামাল সপরিবারে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগ সংশ্লিষ্ট উল্লেখিত ব্যক্তি বর্তমানে পলাতক আছেন। তিনি দেশত্যাগ করলে অভিযোগটি অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024