শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় চেক নিষ্পত্তিতে বড় পরিবর্তন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১১২ পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় চেক নিষ্পত্তিতে বড় পরিবর্তন

পবিত্র ঈদুল আজহার আগে ৫ জুন এবং পরে ১১ ও ১২ জুন নতুন সময়সূচিতে চলবে ব্যাংকের চেক ক্লিয়ারিং হাউজ। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ঈদের আগের ৫ জুন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, আশুলিয়া, টঙ্গি, ভালুকা এবং চট্টগ্রামের শিল্প এলাকাগুলোতে ব্যাংকের নির্দিষ্ট শাখা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চালু রাখবে। বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। এ ছাড়া ১১ জুন ও ১২ জুন সরকারি ছুটির মধ্যেও রফতানি ও আমদানি কার্যক্রম, বিশেষ করে পোশাক ও ওষুধ শিল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন নির্বিঘ্ন করতে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য বাণিজ্যিক এলাকার অনুমোদিত ডিলার শাখা খোলা থাকবে।

এ তিনদিন নতুন সময়সূচিতে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ বা ব্যাচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫, ১১ ও ১২ জুন বিএসিএইচের (বিএসিপিএস) মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর ১টার মধ্যে নিষ্পত্তি হবে।

আর রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) ক্লিয়ারিংয়ের জন্য দুপুর সাড়ে ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে দুপুর আড়াইটার মধ্যে।

তবে উল্লিখিত দিনগুলোতে বিইএফটিএনের তিনটি সেশন আগের সময়সূচি অনুযায়ী চলবে। আর আরটিজিএসের মাধ্যমে গ্রাহক লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা এবং আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন ১০টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত চলবে।

এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তফসিলি ব্যাংক ও বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024