শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এক লাখ বাংলাদেশি কর্মী নেয়ার পরিকল্পনা করেছে জাপান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১০০ পড়া হয়েছে

আগামী পাঁচ বছরে একলাখ কর্মী নেয়ার পরি বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে জাপান। বৃহস্পতিবার (২৯ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে।

ফেসবুকে তিনি লেখেন, বাংলাদেশ মানবসম্পদ সেমিনারে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভসের (এনবিসিসি) চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা জানান, জাপানি কোম্পানিগুলো হাজার হাজার দক্ষ কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে।

তিনি আরও জানান, এনবিসিসর সদস্য প্রতিষ্ঠানগুলো আগামী পাঁচ বছরে জাপানে কাজের জন্য এক লাখ বাংলাদেশি নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে।

এদিকে জাপানে আয়োজিত নিক্কেই সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় প্রধান উপদেষ্টা জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

এ সম্মেলনে যোগ দিতে বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে জাপান পৌঁছান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাপানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত দাউদ আলী টোকিও বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

এর আগে মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সময় রাত সোয়া ২টার দিকে জাপানের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024