শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

লক্ষাধিক শিক্ষক নিয়োগে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে, জানা গেল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১২৫ পড়া হয়েছে

লক্ষাধিক শিক্ষক নিয়োগে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে, জানা গেল

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে (এন্ট্রি লেভেল) শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আসন্ন জুনের দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। সে অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকতা এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেন, ইতোমধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

কর্মকর্তারা আরও বলেন, এমন আরও কিছু কার্যক্রম রয়েছে সেগুলো শেষ হওয়ার পর সবকিছু ঠিক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম হিসেবে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ ইনডেক্সধারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ কার্যক্রম শেষ হওয়ার পর ১৭তম নিবন্ধনের ইনডেক্সধারীদের রোল ব্লক করা হবে। সব ঠিক থাকলে জুন মাসেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

তিনি আরও বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন, আর কারা পারবেন সে বিষয়ে আগামী রোববার (১ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা হবে। মন্ত্রণালয়ের এই বৈঠকের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) হাতে এক লাখ এক হাজার ১৪২টি এমপিওভুক্ত শূন্য পদের তথ্য রয়েছে। তবে এবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিছু বিষয় পরিবর্তন আনা হয়েছে। সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনটিআরসিএ। ২০০৫ সালে যাত্রা শুরুর সময় শুধু প্রাক-যোগ্যতা নির্ধারণী সনদ দেওয়া হতো, আর সেটা দেখিয়ে শিক্ষক পদে আবেদন করা যেত।

কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ পেতে বেসরকারি ব্যবস্থাপনা কমিটির নেওয়া পরীক্ষাই ছিল চূড়ান্ত। ২০১৫ সাল থেকে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত দায়িত্ব পায় এনটিআরসিএ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024