শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দেশের স্মার্ট, দক্ষ ও পরিবেশবান্ধব পরিবহণের নতুন মাইলফলক সীলায়ন ৬

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১৯ পড়া হয়েছে

দেশের প্রথম ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি “বিওয়াইডি সীলায়ন ৬”-এর এক্সক্লুসিভ কাস্টমার ডেলিভারি ইভেন্টটি সফলভাবে আয়োজন করেছে বাংলাদেশে বিওয়াইডি গাড়ির একমাত্র পরিবেশক সিজি রানার বিডি লিমিটেড। বাংলাদেশের স্মার্ট, টেকসই ও ভবিষ্যতমুখী পরিবহন ব্যবস্থার পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের পথ প্রশস্ত করতে বিওয়াইডি বাংলাদেশ তার দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিবেশের প্রতি দায়িত্ববোধের অংশ হিসেবে এই ডেলিভারি ইভেন্টের মাধ্যমে বিওয়াইডি বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল একটি সবুজ ও টেকসই পরিবেশ নির্মাণের লক্ষ্যে।

অনুষ্ঠানটি শুক্রবার (৩০ মে) রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত বিওয়াইডি ফ্ল্যাগশিপ শোরুমে অনুষ্ঠিত হয়, যেখানে গ্রাহকদের হাতে গাড়ি তুলে দেওয়া হয়।

বিওয়াইডি সীলায়ন ৬ হলো বিওয়াইডির অন্যতম উন্নত প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক গাড়ি, যা বৈদ্যুতিক ড্রাইভিং-এর সুবিধার পাশাপাশি দীর্ঘপথে জ্বালানির মাধ্যমেও চালানোর সুযোগ দেয়। প্রচলিত যানবাহনের তুলনায় বেশি জ্বালানি সাশ্রয়ী হওয়ায় এটি দেশের স্মার্ট ও ঝামেলামুক্ত ড্রাইভিং-এর নতুন মান নির্ধারণ করেছে।

সিজি রানার বিডি লিমিটেডের হেড অফ সেলস ফাহমিদ ফেরদৌস বলেন, “বিওয়াইডি সীলায়ন ৬ দক্ষতা, অত্যাধুনিক প্রযুক্তি ও স্মার্ট ডিজাইনের এক অপূর্ব সমন্বয়। এই সফল ডেলিভারি আমাদের অঙ্গীকারকে প্রমাণ করে যে, আমরা বাংলাদেশি গ্রাহকদের জন্য বিশ্বমানের উদ্ভাবন নিয়ে আসতে বদ্ধপরিকর,” ।,

অনুষ্ঠানে গণমাধ্যমের প্রতিনিধি, ব্যবসায়িক অংশীদার এবং অটোমোটিভ প্রেমীরা উপস্থিত ছিলেন এবং বাংলাদেশের অটোমোটিভ সেক্টরে নতুন একটি যুগের সূচনার সাক্ষী হন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024