শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

১৬ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন সাউদি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ পড়া হয়েছে

২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় নিউজিল্যান্ডের পেস বোলার টিম সাউদির। জাতীয় দলে অভিষেকের পর ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান সাউদি।

২০২৪ সালে সেই ইংল্যান্ডকে হারিয়েই নিজের টেস্ট ক্যারিয়ার শেষ করলেন সাউদি। ক্যারিয়ারের প্রথম টেস্ট ম্যাচে সাউদির দল হেরেছিল ১২১ রানে আর শেষ ম্যাচটা জিতলেন ৪২৩ রানে।

ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজটাই ক্যারিয়ারের শেষ, এটা আগেই জানিয়ে দিয়েছিলেন টিম সাউদি। সতীর্থদের টার্গেট ছিল সিরিজ জিতে সাউদিকে বিদায় জানানোর; কিন্তু সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় নিউজিল্যান্ড।

ক্যারিয়ারের শেষ ম্যাচে সাউদি ব্যাট হাতে ২৫ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ২ উইকেট।

১৬ বছরে ১০৭টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে সাউদি ৩৯১ উইকেট শিকার করেন। আর ব্যাট হাতে ৭টি ফিফটির সাহায্যে করেছেন ২ হাহার ২৪৫ রান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024