শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

উপসচিব-যুগ্মসচিব পদে পরীক্ষা নিয়ে পদোন্নতি চায় সংস্কার কমিশন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ পড়া হয়েছে

জনপ্রশাসনে উপসচিব ও যুগ্মসচিব পদে পরীক্ষা নিয়ে পদোন্নতি দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জনপ্রশাসন সংস্কার বিষয়ক কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এ তথ্য জানান।

আলাপকালে আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে। ন্যূনতম ৭০ নম্বর না পেলে ক্যাডাররা পদোন্নতি পাবেন না। প্রতিটি স্তরে (উপসচিব থেকে সচিব পর্যন্ত) এটি হবে না। উপসচিব ও যুগ্ম-সচিব এ দুই পর্যায়ে হবে। এর পরের পর্যায়গুলোতে সরকার পদোন্নতি দিতে পারবে।

উদাহরণ তুলে ধরে তিনি বলেন, পরীক্ষায় একজন কাস্টমস ক্যাডারের কর্মকর্তা সবচেয়ে বেশি নম্বর পেলে তিনি উপসচিবের তালিকায় এক নম্বরে আসবেন।

এছাড়া উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ৫০ শতাংশ এবং অন্য ক্যাডার থেকে ৫০ শতাংশ সুপারিশ করা হচ্ছে বলেও জানিয়েছেন কমিশন প্রধান। বর্তমানে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে ৭৫ শতাংশ ও অন্য ক্যাডার থেকে ২৫ শতাংশ নেওয়া হয়।

তিনি জানান, চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন প্রথা উঠিয়ে দেওয়ার সুপারিশ করা হবে। ফরিদপুর এবং কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করবে সংস্কার কমিশন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দেবে।

মঙ্গলবার সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের সঙ্গে মতবিনিময় করে সংস্কার কমিশন। বেলা ১১টা থেকে সচিবালয়ে এ মতবিনিময় সভা শুরু হয়। এ সময় আবদুল মুয়ীদ চৌধুরী ছাড়াও মোখলেস উর রহমানসহ কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024