দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০১ জুন) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। তবে গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩০ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৬৮ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৭ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৪৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ২৩৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৪৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার।Stock market education
আজ লেনদেন হওয়া ৪০২ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৩ টির, কমেছে ১১২ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৮৭ টি কোম্পানির শেয়ারদর।