শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নারীদের নিরাপত্তায় আইপিডিসির সহযোগী বি-ট্র্যাক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৯৪ পড়া হয়েছে

নারীদের নিরাপত্তা নিশ্চিতে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির কৌশলগত অংশীদার হল আইটি প্রতিষ্ঠান বি-ট্র্যাক সল্যুশনস। এর মাধ্যমে একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতিশ্রুতি রক্ষায় উভয় প্রতিষ্ঠান সম্মিলিত ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বি-ট্র্যাক সল্যুশনসের গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) এবং সিইও এম তানভীর সিদ্দিকী; আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস এবং হেড অব এসএমই মোহাম্মদ মাহমুদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় বি-ট্র্যাকের নিরাপত্তা প্ল্যাটফর্ম ‘নিরাপথ’ এখন থেকে নারীদের নিরাপত্তা নিশ্চিতে নানা উদ্যোগে কাজ করবে, যার মূল ফোকাস থাকবে আইপিডিসি’র নারী-কেন্দ্রিক প্ল্যাটফর্ম ‘জয়ী’। তবে ‘জয়ী’ সদস্য ছাড়া বাকিরাও এর পূর্ণ সুবিধা ও সহায়তা পাবে। এর মাধ্যমে নারী উদ্যোক্তাসহ সমাজের অন্যান্যদের জন্য একটি নিরাপদ সমাজ গঠনের চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, এই কৌশলী অংশীদারিত্বের অংশ হয়েছে বি-ট্র্যাকের ডিজিটাল নিরাপত্তায় ক্যামেরা সল্যুশন- ‘সিমো’। পাশাপাশি আইপিডিসি সমাজে, বিশেষ করে তাদের গ্রাহকদের ব্যক্তিগত ও পেশাগত নিরাপত্তা প্রদানে তাদের প্রতিশ্রুতি আরও দৃঢ় করছে।

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, আইপিডিসি সবসময়ই আর্থিক সেবা কার্যক্রমের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে। বি-ট্র্যাক সল্যুশনস-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা নারীদের জন্য, বিশেষ করে আমাদের নারী উদ্যোক্তাদের জন্য আরও নিরাপদ ও স্বনির্ভর সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছি।

বি-ট্র্যাক সল্যুশনস-এর গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) বলেন, এ অংশীদারিত্বের মাধ্যমে উদ্ভাবন ও প্রভাব বিস্তার এর এক নতুন দ্বার উন্মোচিত হল। ‘নিরাপথ’ নারীদের নিরাপদে ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করবে এবং ‘সিমো’ আইপিডিসি’র সম্মানিত গ্রাহকদের বাসস্থান, কর্মক্ষেত্র এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করবে।

এই অংশীদারিত্বের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং বি-ট্র্যাক সল্যুশনস এক নতুন যুগের সূচনা করলো। একটি প্রযুক্তি-নির্ভর যুগ, যেখানে নিরাপত্তা, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তি একত্রে পরিবর্তন আনতে সক্ষম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024