শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ঈদে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১০৯ পড়া হয়েছে

আগামী অন্তত তিনদিন অতি ভারী বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা না থাকলেও বর্ষাকালের স্বাভাবিক নিয়মে দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। বিবিসি বাংলাকে তিনি বলেন, বিশেষ করে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ স্থানে ঈদের দিনেও বৃষ্টি হতে পারে।

ঈদের দিন ভোগান্তি কিংবা স্বস্তি দুটিরই কারণ হতে পারে বৃষ্টি। একদিকে পশু কোরবানির সময় টানা বৃষ্টি দুর্ভোগ বাড়াতে পারে। অন্যদিকে গরমের তীব্রতা কমাতে ও বর্জ্য অপসারণের ক্ষেত্রে সহায়ক হতে পারে বৃষ্টি।

ঈদের দিন চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, খুলনা, রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগের বেশিরভাগ স্থানে গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও বৃষ্টি হয়েছে। অন্য বিভাগেরও কিছু জেলায় কম-বেশি বৃষ্টি অব্যাহত ছিল।

তিনি বলছেন, শুক্রবার থেকে কমতে শুরু করবে বৃষ্টির মাত্রা। এরপর শনি, রবি ও সোমবার দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চল অর্থাৎ চট্টগ্রাম ও সিলেট বিভাগ ছাড়া বেশিরভাগ অঞ্চলেই বৃষ্টি অনেকটাই কমে যাবে।

বর্ষাকালের স্বাভাবিক নিয়মে দেশের কোনো কোনো স্থানে কম-বেশি বৃষ্টি হলেও ঈদের দিনে ভারী বৃষ্টির শঙ্কা কম বলেই জানান তিনি, ‘বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। তবে বৃষ্টিপাত হওয়ার জন্য যে সার্কুলেশন থাকা লাগে বা লঘুচাপ বা ডিপ্রেশন থাকে, সেটি এই মুহূর্তে অনেক কম বললেই চলে।’

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024