শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

স্বর্ণের দাম আবারও বাড়লো, ভরিতে বেড়েছে ২৪১৫ টাকা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৯৩ পড়া হয়েছে

স্বর্ণের দাম আবারও বাড়লো, ভরিতে বেড়েছে ২৪১৫ টাকা

দেশের বাজারে ১৪ দিন পর বাড়ল মূল্যবান ধাতু স্বর্ণের দাম। বৃহস্পতিবার (৫ জুন) রাতে দাম বাড়িয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। যা ঈদের আগের দিন আজ শুক্রবার থেকে কার্যকর হবে।

বাজুসের নতুন দাম অনুযায়ী, আজ থেকে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৪১৫ টাকা বাড়িয়ে এক লাখ ৭২ হাজার ৩৩৬ টাকায় বিক্রি হবে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৪০ হাজার ৯৯৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১৬ হাজার ৬৪০ টাকায় বিক্রি হবে।

বাণিজ্য প্রতিদিনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
গত ২২ মে থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ এক লাখ ৬৯ হাজার ৯২১ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৬২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৩৯ হাজার ২৩ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি এক লাখ ১৪ হাজার ৯৪৯ টাকায় বিক্রি হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024