শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কানাডায় নৌকাডুবিতে বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

কানাডায় নৌকাডুবিতে বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর মৃত্যু

কানাডার অন্টরিওর একটি কটেজ সংলগ্ন হ্রদে নৌকাডুবির ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (৮ জুন) কানাডার স্থানীয় সময় বিকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও তার বন্ধু বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব।

সোমবার (৯ জুন) বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা রওশন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, নৌকায় থাকা কারও শরীরে কোনো লাইফ-জ্যাকেট ছিল না। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, লাইফ জ্যাকেটের অভাব ও হঠাৎ হ্রদের প্রতিকূল পরিবেশ এই দুর্ঘটনার পেছনে ভূমিকা রেখেছে।

আব্দুল্লাহ হিল রাকিব বাংলাদেশের পোশাক খাতের একজন সুপরিচিত ও শ্রদ্ধাভাজন উদ্যোক্তা ছিলেন। তিনি বিজিএমইএর পরিচালক হিসেবে ২০১৩ থেকে ২০১৫ এবং ২০১৫ থেকে ২০১৭-এই দুই মেয়াদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পোশাক শিল্পে তার অবদান প্রশংসনীয় ও স্মরণীয় হয়ে থাকবে।

সাইফুজ্জামান গুড্ডু ছিলেন একজন অভিজ্ঞ পাইলট এবং সাবেক বিমানবাহিনী কর্মকর্তা। তার সহকর্মী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে এই মৃত্যু গভীর শোকের ছায়া ফেলেছে। এই ঘটনা কানাডা ও বাংলাদেশের দুই পরিবারে শোকের ছায়া নামিয়ে এনেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024